× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪২ পিএম

যাত্রাবাড়ীতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রমজান আলী (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাত আটটার দিকে উত্তর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার কবরস্থান গলি এলাকায় এ ঘটনা ঘটে। রমজান আলী একটি পিতলের কারখানায় কাজ করতেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন খুশি জানান, তাদের বাসার তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে রমজান গুরুতর আহত হন। এ সময় তার বাম পায়ের রানে লোহার রড ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত তাকে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার রংখোলা গ্রামে। বর্তমানে তাঁরা যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার কবরস্থান গলি এলাকায় বসবাস করছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!