রাজধানী ঢাকায় প্রতিদিনই কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজনে মানুষকে মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট দিনে অনেক মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। তাই ভোগান্তি এড়াতে আগে থেকেই জেনে নেওয়া জরুরি, বুধবার (২২ এপ্রিল) কোথায় বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট ও শপিংমল:
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ:
বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।
প্রয়োজনীয় কেনাকাটা বা অন্য কাজে বের হওয়ার আগে এসব তথ্য জেনে নিলে সময় ও ভোগান্তি—দুটোই বাঁচানো সম্ভব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন