ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীর বিজয় সরণি মোড়ে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:৫২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি মোড় এলাকার কলমি লতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে দুই তলা বিশিষ্ট একটি মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৫টা ২০ মিনিটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।