× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১০:৫৬ এএম

মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১০:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) এক সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার (১ নভেম্বর) রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ৩ জন দুষ্কৃতিকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

আরবি/জেআই

Link copied!