× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:২৯ পিএম

ঢাকার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ ঘোষণা 

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে আর কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। 

তবে শহরের অভ্যন্তরীণ সড়কে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। 

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্প সময়ের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

সভায় বুয়েটের বিইপিআরসি ইজিবাইক প্রজেক্ট নতুন স্ট্যান্ডার্ডাইজ মডেলের তিন চাকার স্বল্প গতিতে ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন প্রস্তাবনা প্রণয়ন করা হয়। এ প্রস্তাবনা অনুযায়ী প্রোটোটাইপ প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদসহ ব্যাটারিচালিত রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যক্তিরা।

রূপালী বাংলাদেশ

Link copied!