× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৭:৪৭ পিএম

রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৭:৪৭ পিএম

নূরে আলম সিদ্দিকী। ছবি- সংগৃহীত

নূরে আলম সিদ্দিকী। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকী। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বসিলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার মোবাইল ফোন, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র নিয়ে গেছে। এ সময় তাকে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

নূরে আলম সিদ্দিকী জানান, ‘আমার অফিস ছিল সকাল ৭টায়। তাই ভাড়া বাসা থেকে বের হয়ে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী আমাকে ঘিরে ধরে। তারা মোবাইল, মানিব্যাগ ও কাগজপত্র ছিনিয়ে নেয় এবং মারধর করে।’

তিনি আরও বলেন, ঘটনার পরপরই মোহাম্মদপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি। তদন্তভার পেয়েছেন এসআই আক্কেল আলী।

এসআই আক্কেল আলী গণমাধ্যমকে জানান, ‘আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ঘটনার বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দিনের শুরুতেই একজন সাংবাদিকের ওপর এমন হামলা নগরবাসীর নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। ভুক্তভোগী দ্রুত বিচার ও ছিনতাইকারীদের গ্রেফতার দাবি করেছেন।
 

Link copied!