× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৬:৪০ পিএম

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৬:৪০ পিএম

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি মো. মুরাদ হোসেন (৬৫)। পরে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নেওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. বকুল জানান, মুরাদ হাজতি নম্বর ১৬৪৪/২৫ ছিলেন। তার বাবার নাম মৃত আমজাদ হোসেন সিকদার। তবে তিনি কোন মামলায় আটক ছিলেন সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Link copied!