রাজধানীর বিজয়নগরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটান ঘটে।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, পুরান পল্টন সেগুনবাগিচায় একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসে। ভবনটিতে লোকজন ছিল না। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


