× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:১৭ এএম

রাজধানীর আগুন লাগা ভবন থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:১৭ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজারে জাবালে নুর সুপার মার্কেটে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ভবন থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ভবনটির বেজমেন্টে থাকা একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা এখনো ভেতরে আটকা রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ধোঁয়ার কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে। বেজমেন্টে থাকা গোডাউনগুলোর প্রতিটি শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে কাজ করতে হচ্ছে। তবে আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করা গেছে।

তিনি বলেন, আগুন লাগা ভবনে কোনো ধরনের কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি এবং বিস্ফোরণেরও কোনো আলামত মেলেনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, ভবনগুলোর অনুমোদন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, এই ভবনে বিল্ডিং কোড মানা হয়নি। গ্যারেজের জন্য নির্ধারিত জায়গায় গোডাউন করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট ব্যত্যয়।

তিনি বলেন, এই ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!