ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:১৬ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল সামনে ট্রাকের ধাক্কায় মো. শাহিন (৩৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহিত শাহিনের স্ত্রী পপি আক্তার জানান, আমার স্বামী যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করে। রাতে হোটেলের কাজ শেষে করে বাসায় ফেরার পথে মাতুয়াইল মেডিকেলের সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার স্বামীকে ঘোষণা করে।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় থাকতাম। আমার দুই ছেলে এক মেয়ে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।