রাজধানীতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর ভাষানটেক এলাকায় তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন তারেক রহমানের উপদেষ্টা জনাব নাজিম উদ্দিন আলম।
এ সময় তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম সোহরা হোসেন, মহিউদ্দিন (সাবেক যুবদল নেতা), ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা দ্বীন মোহাম্মদ শাহাদত হোসেন পিয়ার্স, জনাব মহিউদ্দিন চৌধুরী (আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-দপ্তর সম্পাদক), নাজমুল আলম আকাশ (সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও থানা)সহ আরও অন্যান্য নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দা রাবিয়া খাতুন বলেন, ‘খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী। আমরা সবসময় তার পরিবারের পাশে থাকব।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থিতা করছেন। আসনটি মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন