ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

লালবাগে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:১৬ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসায় আবদুল কাদের জিলানী (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা মো. হৃদয় সরকার জানান, পারিবারিক কলহের জেরে তিনি নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।

পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আবদুল কাদের জিলানী ময়মনসিংহ জেলার মুক্তগাছা থানার সরস্বতী গ্রামের আবদুল সলিমের সন্তান। বর্তমানে লালবাগ ইসলামবাগ কোয়ার্টারে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।