রাজধানীর যাত্রাবাড়ীতে শনির আখড়া রায়েরবাজার এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া রায়েরবাজারে এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহটি ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

