× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ১০:৩৬ পিএম

রাজধানী থেকে সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ১০:৩৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান অভিজাত এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

Link copied!