× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০১:৪১ এএম

আশুরার দিন ভেনেজুয়েলায় ফের ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০১:৪১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় ৪ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা পূর্বাভাস দিয়েছে, আগামী সপ্তাহে ৬.০-এর বেশি মাত্রার আফটারশকের সম্ভাবনা রয়েছে ৮ শতাংশ।

চলতি সপ্তাহের শুরুতে হওয়া বিধ্বংসী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার মধ্যেই গত শুক্রবার দেশটিতে নতুন করে এই কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শুক্রবার মধ্য রাতে দেশটির এল লিমনের ৫৪ কিলোমিটার উত্তরে এবং ১০ কিলোমিটার গভীরে এই আফটারশকটি আঘাত হানে।

এ ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলাকালীন জীবিতদের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে ৬.০-এর বেশি মাত্রার আরেকটি শক্তিশালী আফটারশক হওয়ার সম্ভাবনা ৮ শতাংশ, যা প্রায় ১২টির মধ্যে ১টির সমান।

এর আগে, বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাচুই রাজ্যের ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে শহর থেকে ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ শুক্রবার জানিয়েছেন, এই দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০০ জনে এবং আহতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৩৬০ জনে।

Link copied!