× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৫:৫২ পিএম

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানী গেন্ডারিয়া থানা সংলগ্ন কে বি রোড লোহারপুল এলাকার একটি বাসায় ছুরিকাঘাতে মোহাম্মদ সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সিয়াম পল্টনের একটি ট্রাভেলসে চাকরি করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত সিয়ামকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই পিন্টু জানান, পল্টনে একটি ট্রাভেলসে চাকরি করতেন সিয়াম। সোমবার দিবাগত রাত ৩টার দিকে বাসায় ফিরে তিনি তার ছোট ভাই নিয়ামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা ছুরিঘাত করেছে এ বিষয়ে কিছু জানেন না তিনি।

তিনি আরও জানান, তাদের নিজেদের বাসা গেন্ডারিয়া কে বি রোড লোহারপুলে। তার বাবার নাম মন্টু মিয়া। তারা তিন ভাই এবং সিয়াম সবার ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Link copied!