× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১১:৪২ পিএম

৩০০ ফিটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১১:৪২ পিএম

৩০০ ফিট রোড। ছবি : সংগৃহীত

৩০০ ফিট রোড। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট গোলচক্কর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. নাসির উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বসুন্ধরা কোম্পানির মেসে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সৈকত হোসেন জানান, রাতে ৩০০ ফিট এলাকার গোলচক্করে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা নাসিরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে সহকর্মীরা প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নাসির উদ্দিন চট্টগ্রামের পটিয়া উপজেলার চকরশালা গ্রামের আবুল কাশেমের ছেলে। বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!