× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০২:৫২ পিএম

ডেমরায় স্টিল মিলের ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০২:৫২ পিএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরার বাসের পুল এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন— সাব্বির হুসাইন (৩৫), তোফাজ্জল হোসাইন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, ডেমরার বাসের পুল এলাকার জহির স্টিল মিলে লোহা গলানোর কাজ চলাকালে হঠাৎ ভাট্টি বিস্ফোরিত হলে তিন শ্রমিক দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ডেমরা এলাকার ওই ঘটনায় দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সাব্বির হুসাইনের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসাইনের ২৪ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, তিনজনেরই ফ্লেম বার্ন হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!