× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০১:০৩ পিএম

ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০১:০৩ পিএম

কলাবাগান থানা। ছবি : সংগৃহীত

কলাবাগান থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্তন (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাফি জারিয়ান শুদ্ধকে (১৬) আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন জানান, রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই শুদ্ধ জিমে ব্যবহৃত একটি ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তনের মাথার পেছনে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই শুদ্ধকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত সাদমান ওয়াসিফ সুপান্তন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা সিরাজুল সালেকিনের ছেলে। তার মা সানজিদা আক্তার মৌসুমী। পরিবারটি বর্তমানে রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার সি-২৭২ নম্বর বাসায় বসবাস করছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!