ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এ গ্রেপ্তার ৫৯১ জন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:৪৬ এএম
প্রতীকি ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) পরিচালনা করে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মোট ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ৩২ হাজার ৫২৪টি মোটরসাইকেল এবং ৪৬ হাজার ৬১৪টি গাড়ি তল্লাশি করা হয়েছে। তল্লাশিকালে ৪৬৭টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।