ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর পল্টন থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে  বিভিন্ন অপরাধে জড়িত  ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তরা হলেন- নাঈম ইসলাম রাফি (২১ ), দেলোয়ার বেপারী (৫৬), রাকিব হাসান  (২০),  সৌরভ (১৮), জালাল মিয়া (৪৩), বিজয় (১৮), আলমগীর হোসেন (৫০), মাসুদ (৩৫), মিলন ( ২১), রুবেল ( ১৮),  শাহ আলম ( ৩৬),  মেহেদী হাসান ( ৩০), শাহীন (৫০), সোহেল ( ২৭), আলী হোসেন ( ৩৫),  শহিদুল (৩০),  স্বাধীন ( ২০), সেলিম ( ২৬), চাদনী ( ২০) ও ফাতেমা বেগম (১৯) ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পল্টন থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। 

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।