× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:৫১ পিএম

স্লিপার কোচ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:৫১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় যাত্রীবাহী স্লিপার বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সোয়াইব সরকার (৫১)। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংগারচর এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা টাওয়ারের সামনে অভিযান চালায়। অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকাগামী (আব্দুল্লাহপুর) দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সোয়াইব সরকারের কাছ থেকে একটি কালো রঙের স্কুলব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কালো টেপ ও পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলার মধ্যে ১০ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীর ছদ্মবেশে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!