× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৮:৩৭ পিএম

স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ঢাকায় ফিরেই গ্রেপ্তার সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৮:৩৭ পিএম

শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি রাজা। ছবি : সংগৃহীত

শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি রাজা। ছবি : সংগৃহীত

ঢাকার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি বলেন, কিছু সময় আগে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় আনা হচ্ছে।

এডিসি জুয়েল রানা জানান, পিচ্চি রাজা, তার স্ত্রী এবং শ্যালক নেপাল থেকে দেশে ফিরছে—এমন খবরে বিমানবন্দর এলাকায় অবস্থায় নেওয়া হয়। পরে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পিচ্চি রাজার বিরুদ্ধে ২৫  থেকে ২৭টি মামলার তথ্য মিলেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।

২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

Link copied!