× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৮:১২ এএম

বন্ধুদের সামনেই রাকিবকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৮:১২ এএম

নিহত কনটেন্ট ক্রিয়েটর রাকিব

নিহত কনটেন্ট ক্রিয়েটর রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) মারা গেছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের তারিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি বোরহানউদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবের পরিবার রাজধানীর নিমতলীর নাজিমুদ্দিন রোড এলাকায় বসবাস করে। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ৯টার দিকে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন–চারজন যুবক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তার বন্ধুরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও রাকিবের বন্ধু আলামিন বলেন, তারা একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই রাকিবকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। কেন বা কারা এই হামলা করেছে, তা তারা বুঝতে পারছেন না।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, গুরুতর আহত অবস্থায় রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!