× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:২১ পিএম

আনসার বাহিনীর তৎপরতায় রাজধানীতে ৩ ছিনতাইকারী আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত বাংলাদেশ আনসার বাহিনীর তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে একটি অটোরিক্সা ছিনতাই প্রতিরোধ করা হয়েছে। দ্রুত ধাওয়া ও কৌশলগত অভিযানে ছিনতাইকৃত অটোরিক্সাসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আনসার সদস্যরা জানান, শুক্রবার (১০ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ডিউটি পালনকালে এক ব্যক্তির চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, এক ব্যক্তির মুখ বাঁধা অবস্থায় রয়েছে। অপরদিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল অটোরিক্সা ছিনতাই করে এবং একজন ড্রাইভার ও দুইজন যাত্রী সেজে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসার বাহিনীর এপিসির নেতৃত্বে সদস্যরা ধাওয়া করে অটোরিক্সাসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন: মো. রিয়াজুল ইসলাম (২৭), পিতা: নিজামুদ্দিন, গ্রাম: পাইকেরচর, ডাকঘর: পাইকেরচর, উপজেলা: বাঞ্ছারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া; মো. রাজু মিয়া (২০), পিতা: মৃত নজরুল ইসলাম, গ্রাম: হোলদিয়া, ডাকঘর: গৌরীপুর, উপজেলা: গৌরীপুর, জেলা: ময়মনসিংহ; এবং মো. রাজন মিয়া (৩০), পিতা: মো. অহিদুল ইসলাম, গ্রাম: সরিষাবাড়ি, ডাকঘর: সরিষাবাড়ি, উপজেলা: সরিষাবাড়ি, জেলা: জামালপুর।

অভিযানে ১টি অটোরিক্সা, ২টি ছুরি এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী আনসার বাহিনীর সদস্যরা হলেন: এপিসি মো. আমিনুল ইসলাম, আনসার মো. আব্দুল জলিল, আনসার মো. কামরান এবং আনসার মো. অহিদুজ্জামান।

পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিক্সাটি মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং আটককৃত তিনজনকে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সফল অভিযানের মাধ্যমে প্রতীয়মান হয় যে, নিয়মিত টহল, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদার দক্ষতার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানগর এলাকায় আনসার বাহিনীর এমন সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!