ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কমল জেট ফুয়েলের দাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:০০ পিএম
জেট ফুয়েলের। ছবি- সংগৃহীত

আকাশযানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৮৬৫ ডলার থেকে কমিয়ে ০.৬২৪৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়।

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছিল। প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা ২৪ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ টাকা ৬১ পয়সা করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৬০৪ থেকে বাড়িয়ে ০.৬৮৬৫ ডলার নির্ধারণ করা হয়।