ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:০৬ পিএম
জ্বালানিবাহী জাহাজ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী আট জাহাজ।

রোববার (৮ মার্চ) সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে এর আগে ওই পথ পাড়ি দেওয়া জাহাজগুলো বাংলাদেশে পৌঁছালেও পরবর্তী অনেক জাহাজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার ও দুবাইয়ের বন্দরগুলো উল্লেখযোগ্য।