ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদে পাওয়া যাবে না নতুন টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:৫৭ পিএম
ঈদ উপলক্ষে নতুন কাগজের নোট বাজারে ছাড়বে না বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

প্রতিবছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো পর্যাপ্ত পরিমাণ নতুন কাগজের নোট গ্রাহকদের মাঝে সরবরাহ করে। এসব নোট ঈদের সময় পরিবার-পরিজন বা শিশুদের ঈদ সালামি হিসেবে দেওয়া হয়। এটি বহুদিন ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাস বলে বিবেচিত।

তবে বরাবরের মতো এ বছর আর নতুন টাকা পাওয়া যাবে না বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর বাজারে ছাড়া হবে না নতুন টাকা।

রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক জানায়, এবারের ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হবে না।