ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৪১ পিএম
তেল নিয়ে সরকারের নির্দেশনা। ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরকারি ছুটির দিনেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা থাকবে। এসব স্থাপনা থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে এবং জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম নির্ধারিত রয়েছে। পাশাপাশি ডিলারদের জন্য প্রধান স্থাপনা থেকে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ ও ট্যাংকারের মাধ্যমে তেল প্রেরণ করা হচ্ছে।

বিপিসি ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সরকারি ছুটির দিনেও দেশের জ্বালানি তেলের সরবরাহে কোনো ব্যাঘাত হবে না এবং জনগণের চাহিদা পূরণে সব ব্যবস্থা নেয়া হয়েছে।