× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:১৪ পিএম

বাড়ছে সিগারেটের দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:১৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি ও শুল্ক কর কাঠামো যৌক্তিক করা হবে বল জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি। 

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে ছোট পরিসরে উত্তরাধিকার কর পদ্ধতি চালু করবে। আগামী ২০২৭-২০২৮ অর্থবছর থেকে উচ্চবিত্তের জন্য আয়কর পাঁচ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ২০১৪ সালের টিআইএন ছিল ১৪ লাখের মতো। কিছু কাজে টিআইএন কম্পালসারি করার কারণে গত এক দশকে টিআইএন বেড়েছে। চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার কারণে আয়কর রিটার্ন দাখিলে গতি এসেছে। আগামী বছরগুলোয় এ হার আরও বাড়বে।

এনবিআর চেয়ারম্যান বলেন, প্রথম প্রান্তিকে যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের প্রণোদনা দেয়া হবে। যারা দ্বিতীয় কোয়ার্টারে দেবেন তাদের নিয়মিত করদাতার হিসেবে গণ্য করিা হবে। আর যারা তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আয়কর রিটার্ন দেবেন তাদের জন্য বাড়তি কর দেয়ার বিধান করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!