ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:১৫ এএম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। 

শনিবার (১৯ এপ্রিল) রাতে সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানানো হচ্ছে। এতে মজুত প্রবণতা কমবে এবং বিক্রিতে স্বচ্ছতা বাড়বে বলে তারা মনে করেন।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববাজারে দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে। নতুন দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার জ্বালানি তেলে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন দরে অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশককে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

এর আগে মার্চ মাসে এবং তারও আগে জানুয়ারি–ফেব্রুয়ারিতে দুই দফায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল।