ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান নিয়েছে সচেতন গ্রাহক ফোরাম।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেয় গ্রাহক ফোরাম। আন্দোলনকারীদের এই অবস্থানকে কেন্দ্র করে পুরো দিলকুশা এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরোধিতা করে সোমবার সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি।
অবস্থান কর্মসূচির প্রথম দিন সকাল ১০টার আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। পরে আবার অবস্থান নেন আন্দোলনকারীরা।
এই আন্দোলনের কারণে সেদিন দুপুরে ইসলামী ব্যাংক টাওয়ারের পূর্বনির্ধারিত পর্ষদ সভা অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনকারীদের বাধায় তা হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন