× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৮:২১ পিএম

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৮:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (৩০ জুন) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বিসিআইসি অডিটোরিয়ামে সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও শেয়ারহোল্ডাররা সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রফিকুল হাসান।

এ সময় স্বতন্ত্র পরিচালক কাজী মোস্তাক আহমেদ (এফসিএ), পরিচালক মো. হাসান খান এবং স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহফুজা খানম উপস্থিত ছিলেন। এছাড়া বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, উদ্যোক্তা পরিচালক, স্বতন্ত্র নিরীক্ষক এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কায়সার হামিদ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া এবং গ্রুপ কোম্পানি সেক্রেটারি মুন্সী আবু নাঈম উপস্থিত ছিলেন।

এজিএমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয়। পাশাপাশি সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও শেয়ারহোল্ডারদের অনুমোদন লাভ করে।

Link copied!