× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:২১ পিএম

সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে কৃষি ব্যাংক-বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্ষুদ্র, কুটির, মাঝারি ও মাইক্রো উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তি স্বাক্ষর শেষে দলিল বিনিময় করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণ এবং এ খাতে ঋণপ্রবাহ আরও গতিশীল করার লক্ষ্যে এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

Link copied!