× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:২৬ পিএম

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:২৬ পিএম

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডেতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর একজন পুরুষ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলার কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে একজন পুরুষ সন্দেহভাজনকে আটক করে।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ (ডিপিএ)-কে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের এক মুখপাত্র জানান, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি যুব কেন্দ্রের কাছে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে।

এদিকে, স্টাডে পুলিশ তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে শহরের ডাঙ্কার্সস্ট্রাসে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ‘বড় ধরনের অভিযান’ চলছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার এবং ঘটনাস্থলে নিয়োজিত জরুরি সেবা ও উদ্ধারকারীদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, স্টাডে শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত এবং এর জনসংখ্যা প্রায় ৫০ হাজার।

সূত্র: ডয়চে ভেলে

রূপালী বাংলাদেশ

Link copied!