× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:২০ এএম

আমরা বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি : বিজেপির মন্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:২০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর প্রসঙ্গে বাংলাদেশকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন,  আমরা বাংলাদেশকে আমাদেরই ‘অঙ্গ’ মনে করি।
 
একই সঙ্গে এই বিজেপি নেতা দাবি করেন, বাংলাদেশ এখন বুঝতে পেরেছে যে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য সীমিত হওয়ায় ক্ষতিটা তাদেরই বেশি হয়েছে।

রোববার (২৮ জুন) আরএসএস-ঘনিষ্ঠ প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ভেটেরিনারি ডক্টরস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, ‘ভিসা তো আমরা সব সময়ই দিতাম। বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি। কিন্তু তারা যদি আমাদের সে দৃষ্টিতে না দেখে, শত্রুর মতো আচরণ করে, তাহলে আমাদেরও কঠোর হতে হয়।’

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই মন্ত্রী আরও দাবি করেন, ‘বাংলাদেশে চিকিৎসাব্যবস্থা খুব ভালো নয়। তাই অনেক রোগী চিকিৎসার জন্য কলকাতা ও দিল্লিতে আসেন। আমরা চাই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাড়ুক। এতে দুই পক্ষেরই লাভ হবে।’

বাংলাদেশের শিল্প খাত নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ওদের কলকারখানা নেই। চাল, ডাল, তেল, নুন, ফল ও সারসহ নানা পণ্য পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা সেখানে পাঠান। আমাদের অনেক ব্যবসায়ীর কোটি কোটি টাকা বাংলাদেশে আটকে আছে।’

তিনি বলেন, ‘ব্যবসা আবার স্বাভাবিকভাবে চালু হোক, ভিসা চালু হোক। এতে দুই পক্ষই উপকৃত হবে। বাংলাদেশ এখন বুঝতে পেরেছে, ক্ষতিটা তাদেরই হয়েছে।’

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করেছিল ভারত সরকার।

তবে রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রূপালী বাংলাদেশ

Link copied!