যুক্তরাষ্ট্রের সঙ্গে কারিগরি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। তাদের দাবি, সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ শর্তগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তাই রোববারের নির্ধারিত বৈঠকে অংশ নেয়নি তেহরান।
রোববার (২৮ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সৃষ্টিকর্ম সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরের সদস্য মেহদি ফাজাইলি।
তিনি বলেন, সমঝোতার গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি ছিল ইরানের অবমুক্ত তহবিলে প্রবেশাধিকার নিশ্চিত করা। তবে সেটি বাস্তবে কার্যকর হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ফাজাইলি বলেন, ‘উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের অবমুক্ত তহবিলে প্রবেশাধিকার রয়েছে কি না, সেটি যাচাই করা প্রয়োজন। যদি সেই প্রবেশাধিকার না থাকে, তাহলে সমঝোতার ওই শর্ত পূরণ হয়েছে বলা যাবে না।’
সূত্র: রয়টার্স

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন