× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৩৭ পিএম

ফুলবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৩৭ পিএম

ফুলবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক দিনের ব্যবধানে তিন গ্রামে মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, মাদকসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক মামলার আসামি হিসেবে আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন, তাদের কোনো আইনে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

রোববার (২৮ জুন) রাতে ফুলবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড়, কড়ইতলা ও দেওনাইপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে চিহ্নিত মাদক কারবারি কড়ইতলা গ্রামের রোকেয়া বেগমের বাড়িতে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ সময় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত জীবন চৌহান, বাবু, মিনা, রোকেয়া বেগম এবং কুববার ছেলে নুরুল ইসলামের ঘরসহ অন্তত পাঁচটি বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়া হয়।

হামলা ও অগ্নিসংযোগের সময় প্রায় সহস্রাধিক উত্তেজিত জনতা তাদের টিনের ঘর ভাঙচুর করে। পরে ঘরের ভেতরে থাকা বিছানা ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। এর একদিন আগে শনিবার রাতেও চিহ্নিত মাদক কারবারি রোকেয়া বেগমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, জীবন চৌহানের বাড়ি ও তার স্ত্রীর একটি বাড়িতে বিক্ষুদ্ধ জনতা আগুন দেয়। জীবনের নামে ৯টি মাদকের মামলা রয়েছে। আমরা মাদকসহ কারবারিদের নিয়মিত গ্রেপ্তার করে আসছি। আমি যোগদান করার দুই মাসে ৪২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে মামলা দিয়েছি। তবে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না।

রূপালী বাংলাদেশ

Link copied!