× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:২৭ পিএম

ঈদের আগে দাম বেড়ে স্বর্ণের ভরি দেড় লাখ টাকা ছাড়াল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দেড় লাখ টাকা ছাড়িয়ে গেছে।

সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছে। এরফলে এই মানের স্বর্ণের দাম পড়বে এখন ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়িয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণের নতুন দর সোমবার (১৭ মার্চ) থেকে কার্যকর হবে।

 

এরআগে গত ৫ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়। এরপর ১ ও ৮ মার্চ স্বর্ণের দামও কমানো হয়।

তবে নতুন দাম অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের কিনতে লাগবে ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা।

আর ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

তবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা ও ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি রূপার ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

আরবি/ফিজ

Link copied!