ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিডল্যান্ড ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৫৩ পিএম
মিডল্যান্ড ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীতে মিডল্যান্ড ব্যাংক পিএলসির বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে এই ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে ব্যাংকটি দেশব্যাপী ৩০ জেলার ৮১টি উপজেলায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

সম্মেলনে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন এবং একই সঙ্গে সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ব্যাংকের বিভিন্ন এজেন্ট ব্যাংকিং সেন্টারের সম্মানিত এজেন্ট ও তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কয়েকজন এজেন্ট শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি অ্যান্ড সিটিও মো. নাজমুল হুদা সরকার, এজেন্ট ব্যাংকিং রোলআউট কমিটির সদস্য ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন খন্দকার তৌফিক হোসেন, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন মো. রাশেদ আকতার এবং হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মো. ফারুক-উর-রহমান।

এ ছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলো থেকে প্রচলিত ও ইসলামিক—উভয় ধরনের আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। এসব আউটলেটে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন, তহবিল স্থানান্তর, BEFTN ও RTGS-এর মাধ্যমে অর্থ প্রেরণ, বিদেশি রেমিট্যান্স গ্রহণ, চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদনসহ মাইক্রো, মিডিয়াম ও কৃষি ঋণ সুবিধা পাওয়া যাচ্ছে।

দিনব্যাপী সম্মেলনের শুরুতে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়।

সম্মেলন শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নির্বাচিত এজেন্টদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. রাশেদুল আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।