× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:১৩ পিএম

কোরবানির হাটে ক্রেতা-বিক্রেতাদের পাশে ‘Heron ওয়াটার পিউরিফায়ার’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশজুড়ে তীব্র তাপদাহের মধ্যে কোরবানির পশুর হাটে আসা ক্রেতা, বিক্রেতা ও খামারিদের স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করছে জনপ্রিয় ব্র্যান্ড ‘Heron ওয়াটার পিউরিফায়ার’। ঢাকার প্রধান প্রধান পশুর হাটে বিশেষ বুথ স্থাপন করে এই সামাজিক উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

হাটের ধুলাবালি ও প্রচণ্ড গরমে পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে Heron-এর বুথগুলোতে অত্যাধুনিক রিভার্স অসমোসিস (RO) প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে ফিল্টার করে সম্পূর্ণ জীবাণুমুক্ত ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা খামারি এবং ক্রেতারা হাটের ভেতরে বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ পানি পেয়ে এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে বাংলাদেশে উন্নত প্রযুক্তির ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম নিয়ে নির্ভরযোগ্যতার সাথে কাজ করে যাচ্ছে Zi Group। দেশজুড়ে ২০০+ ডিস্ট্রিবিউটর-এর শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে বর্তমানে ৫০ লক্ষাধিক গ্রাহককে ২৪/৭ সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে এই গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘Heron ওয়াটার পিউরিফায়ার’।

গৃহস্থালি ব্যবহারের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কাজে নিরাপদ পানি পৌঁছে দিতে ব্র্যান্ডটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোরবানির হাট শেষ হওয়া পর্যন্ত এই বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Link copied!