ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

সোনারগাঁও ইউনিভার্সিটিতে শুরু ‘ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার-২০২৬’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার-২০২৬’। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা এবং বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শিপু)।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ফেয়ার-এক্সক্লুসিভ অফারের আওতায় শিক্ষার্থীরা নিশ্চিতভাবে ৪০ হাজার টাকা পর্যন্ত টিউশন ফি ওয়েভার পাবেন। এছাড়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দেওয়া হবে একটি ব্যাগ এবং তাৎক্ষণিক ১ হাজার ৫০০ টাকা ওয়েভার। পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগও রাখা হয়েছে।

সোনারগাঁও ইউনিভার্সিটিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল, সিভিল, টেক্সটাইল, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি চলছে।

এছাড়া ব্যবসা অনুষদের অধীনে বিবিএ এবং কলা ও মানবিক অনুষদের অধীনে এলএলবি (অনার্স), বাংলা (অনার্স) ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ (অনার্স) প্রোগ্রামেও শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

গ্র্যাজুয়েট পর্যায়ে এক বছর মেয়াদি এমবিএ, দুই বছর মেয়াদি রেগুলার এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মাস্টার ইন ব্যাংক ম্যানেজমেন্ট, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং এবং এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিংসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৩৩-৬৬৯৯৬৬ নম্বরে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।