× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৩৫ পিএম

বুধবার থেকে দুই মাসের বেতন তুলতে পারবেন যে শিক্ষক-কর্মচারীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৩৫ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মে ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আরেকটি বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ৭ জুলাই বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক-এর প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক-এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

ফলে শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই ২০২৬ থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

Link copied!