× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২২ পিএম

বুটেক্স ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২২ পিএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকার তথ্যমতে, ৬৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ২৩ জন পরীক্ষার্থী।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের এক হাজার ২০০ টাকা ফি পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, বুটেক্সের ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি।

মোট ২০০ নম্বরের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর নির্ধারিত থাকবে।

Link copied!