× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৪৬ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-বিল নিয়ে বড় সুখবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৪৬ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনলাইনে বিল দাখিল করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ (এমপিও) মো. জহির উদ্দিন।

তিনি জানান, স্কুল ও কলেজের ডিসেম্বর-২০২৫ মাসের এমপিও ইএফটি বিল সাবমিট করার অপশন চালু হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে নির্ধারিত সময়ের মধ্যেই বিল সাবমিট করতে হবে।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অনলাইনের মাধ্যমে পাঠান। পরে বিল যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এতে বেতন-ভাতা প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হয়েছে।

Link copied!