× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৪০ পিএম

জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়ার আশা কমিশনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৪০ পিএম

জকসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ভোট দিতে নারী ভোটারদের দীর্ঘ লাইন। ছবি- সংগৃহীত

জকসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ভোট দিতে নারী ভোটারদের দীর্ঘ লাইন। ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভোটগ্রহণের সার্বিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আমরা ধারণা করছি, প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। সব ভোটকেন্দ্রের তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক রয়েছে।’

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আকারে ছোট এবং এই প্রথমবার জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কিছু সীমিত সমস্যা দেখা দিয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে নির্বাচন কমিশন সন্তুষ্ট।

এর আগে সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং তা বিকেল ৩টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজারেরও বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

জকসু নির্বাচনে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো হলো, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।

এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে লড়ছেন ৮ জন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির পর ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

Link copied!