× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৮ পিএম

নতুন করে ছুটি কমল যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২৬ খ্রিস্টাব্দে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গত বছরের তুলনায় এবার কমানো হয়েছে ছুটি। বিভিন্ন উৎসবেও সীমিত করা হয়েছে ছুটি। 

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ছুটি এবার ৭০ দিন, যা গত বছরের ৭৫ দিনের তুলনায় পাঁচ দিন কম। এ ছুটির মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি আগের মতোই বহাল থাকবে। 

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বরাতে জানা গেছে, সবচেয়ে বেশি ছুটি থাকবে রোজা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে। এ ছুটি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে এবং সর্বাধিক ৩০ দিন নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ছুটি থাকবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে এবং সর্বাধিক ১৫ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য সংরক্ষিত তিন দিনের ছুটি থাকবে, তবে তা গ্রহণ করার আগে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানানো বাধ্যতামূলক।

তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করা হয়েছে, প্রতিটি মাদরাসা যথাযথ পাঠপরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিকী পরীক্ষা ও ফলাফল প্রকাশ করতে হবে ২৫ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে, বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে, এবং দাখিলের নির্বাচনি পরীক্ষা ও ফলাফল প্রকাশ করতে হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে।

ছুটির তালিকা

Link copied!