× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:২৯ এএম

জাবিতে হিম উৎসবে ‘অশোভন’ নৃত্য, শিক্ষার্থীদের সমালোচনা

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:২৯ এএম

ভিডিও থেকে নেওয়া ছবি

ভিডিও থেকে নেওয়া ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত দুই দিনব্যাপী হিম উৎসবের প্রথম দিনের একটি নৃত্য পরিবেশনা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের একাংশ ওই নৃত্য পরিবেশনাকে ‘অশোভন’ আখ্যা দিয়ে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও শালীনতার সঙ্গে সাংঘর্ষিক।

জানা যায়, ‘পরম্পরায় আমরা’ নামের একটি সংগঠনের আয়োজনে ৫ ও ৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী হিম উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম দিনের ‘পঞ্চরস যাত্রাপালা’ পর্বে মঞ্চে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের একজন শিল্পীর নৃত্য পরিবেশনা উপস্থাপন করা হয়। ওই পরিবেশনার কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

অনেক শিক্ষার্থী দাবি করেন, পরিবেশনার ভঙ্গি ও উপস্থাপন শিক্ষাপ্রতিষ্ঠানের শালীনতা ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সুমাইয়া শশী তার ফেসবুক পোস্টে উৎসবের আয়োজন ও পরিবেশনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‌‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মান-সম্মান ক্ষুণ্ন করে এমন একটি উৎসব আয়োজন করা হয়েছে। কী পরিমাণ রুচির অবক্ষয় হলে এ ধরনের যাত্রাপালার আয়োজন করা যায়! যারা এই আয়োজন করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও মর্যাদার বিষয়টি একেবারেই বিবেচনায় নেয়নি।’

তিনি আরও লেখেন, এর আগেও এ ধরনের বিতর্কিত পরিবেশনা দেখা গেছে। এবার তো জাহাঙ্গীরনগরকে নিম্নরুচির যাত্রাপালার মঞ্চে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কি এ ধরনের অশালীন আয়োজনের জায়গা হতে পারে?

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়াটা স্বাভাবিক। তবে পরিবেশনা এমন হওয়া উচিত, যাতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শালীনতা বজায় থাকে।

এ বিষয়ে উৎসবের আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রতিবছর শীত মৌসুমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের উৎসবের একটি পরিবেশনা ঘিরেই শিক্ষার্থীদের মধ্যে এই বিতর্কের সৃষ্টি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!