ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসুর উদ্যোগে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন

জবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:২২ পিএম
জুলাই সনদের বই গিফটসহ লিফলেট বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবিধান সংশোধনে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ প্রচার চালানো হয়।

বুথ থেকে লিফলেট বিতরণ, হ্যাঁ ভোটের পক্ষে সুবিধা এবং রাষ্ট্র সংস্কারে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়৷ 

এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, আমরা সবাই অবগত আছি যে, নির্বাচনে অন্যতম একটা বিষয় হচ্ছে গণভোটে হ্যাঁ-কে জয় করা। সচেতনতামূলক ক্যাম্পেইন হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ছাত্রসংগঠন ক্যাম্পেইন করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে জুলাই সনদের এবং হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছি। আমরা শিক্ষার্থীদের সচেতন করছি। তারাও যাতে নিজ এলাকায় গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে পারে, জনতম সৃষ্টি করতে পারে। 

তিনি আরও বলেন, সবাই যাতে সংস্কারের পক্ষে থাকে, এ জন্য আজকে আমাদের এ আয়োজন। এর আগেও আমরা ক্যাম্পেইনে কথা বলেছি। আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পেইনে জুলাই সনদের বই গিফটসহ লিফলেট বিতরণ করেছি।