ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেব্রুয়ারির বেতন পাওয়া শুরু করেছেন যে শিক্ষকরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:১০ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ পাওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে তারা নিজ নিজ ব্যাংক শাখা থেকে এই বেতন উত্তোলন করছেন।

এর আগে বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি চেক অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১১৬; তারিখ: ৪ মার্চ ২০২৬ খ্রি. উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ মার্চের পর থেকে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক শাখা থেকে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।